শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ছেলের জীবনের জন্য মায়ের আকুতি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 12:54 am

ছেলের জীবনের জন্য মায়ের আকুতি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের তালশহর গ্রামের মৃত হুমায়ূন মৃধার ছেলে সাব্বির মৃধা(২৫)। দুই বছর আগে নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য প্রবাসে পাড়ি জমিয়েছিলেন সাব্বির মৃধা। এখনই তাকে নিয়ে পরিবার হয়ে পড়েছে চিন্তিত। তার দুইটি কিডনিই বিকল হয়ে পড়েছে। বর্তমানে ডায়ালাইসিস করে বেঁচে আছেন তিনি। আর্থিকভাবে অস্বচ্ছল সাব্বিরের পরিবার তার ডায়ালাইসিসের খরচ চালাচ্ছে ধারদেনা আর আত্মীয়-স্বজনদের কাছ থেকে সহায়তা নিয়ে।

দুই বছর ধরে চিকিৎসার খরচ চালাতে চালাতে জায়গা-সম্পত্তি বিক্রি করে সাব্বিরের পরিবার এখন সহায়-স্বম্বলহীন। তাই বাঁচার আকুতি নিয়ে মা নিলুফা বেগমকে নিয়ে মানুষের দ্বারে-দ্বারে ঘুরছেন সাব্বির। তার চিকিৎসার ব্যায় মেটানোর সক্ষমতা নেই পারিবারের। তাই বিত্তবানদের সহযোগীতা চেয়েছেন সাব্বির ও তার পরিবার।

সাব্বির জানায়, সাত ভাই ও তিন বোনের মধ্যে পাঁচ ভাই বিয়ে করে আদালদা সংসার পেতেছেন। আর দুই বোন বিয়ে করে আছেন শ্বশুরবাড়িতে। বর্তমানে মা নিলুফা বেগম আর এক বোন আছেন বাড়িতে। পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে ২০১৭ সালে তিনি পাড়ি দিয়েছিলেন লেবাননে। সেখানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ দেয়া হয় তাকে। লেবাননে থাকা অবস্থায় হঠাৎ করেই অসুস্থ্য হয়ে পড়েন তিনি। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে নিয়ে গেলে কিডনি রোগ ধরা পড়ে। এরপর তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে এসে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার দুইটি কিডনিই বিকল হয়ে পড়েছে। সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য তার কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। কিন্তু কিডনি না পাওয়ায় বর্তমানে ডায়ালাইসিস করে বেঁচে আছেন তিনি। প্রতি সপ্তাহে দুইবার ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করেন সাব্বির। প্রতি ডায়ালাইসিসের জন্য খরচ হয় তিন হাজার টাকা। বিভিন্নজনের কাছ থেকে ধারদেনা এবং সহায়তা নিয়ে এই খরচের যোগান দিচ্ছে সাব্বিরের পরিবার।

সাব্বিরের মা নিলুফা বেগম জানান, আমার স্বামী পাঁচ বছর আগেই মারা গেছেন। পরিবারের জন্য ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু ছেলে রোগ নিয়ে দেশে ফিরেছে। জায়গা-সম্পত্তি যা ছিল তা বিক্রি করে দুই বছর ধরে চিকিৎসা চালাচ্ছি। এখন বিক্রি করার মতো ভিটাবাড়ি ছাড়া আর কিছুই নেই। পাঁচ ছেলে বিয়ে করে যে যার মতো আছে। অসুস্থ্য ছেলেকে নিয়ে আমি পড়েছি বিপদে। মানুষের দ্বারে-দ্বারে ঘুরে সাহায্য নিয়ে ডায়ালাইসিস করাচ্ছি। অনেক টাকা দেনা হয়েগেছে। সেই দেনা পরিশোধ করারও উপায় নেই। আমার ছেলে প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। মা হয়ে ছেলের এই কষ্ট আমি সহ্য করি কীভাবে? সমাজের বিত্তবানদের কাছে আমার আবেদন আমার ছেলেকে বাঁচাতে তারা যেন আমাকে সাহায্য করেন।

সাব্বিরকে সাহায্য করার জন্য যোগাযোগের ঠিকানাঃ
ফোন: ০১৭৪৮৩৯৫৪৯৫
ব্যাংক হিসাবের নাম : মো. সাব্বির মৃধা
হিসাব নম্বর : ১৪০২৭০১০১০০৬১
সোনালী ব্যাংক, আশুগঞ্জ শাখা, ব্রাহ্মণবাড়িয়া

Facebook Comments Box

Posted ১২:৫৪ এএম | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |