আবুল হাসনাত মোঃ রাফি
প্রিন্ট
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 12:41 am
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী কিশোরী এক পুত্র সন্তান জন্ম দিয়েছে। শনিবার সকালে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এই সন্তান প্রসব করে ওই কিশোরী।
বিষয়য়টি নিশ্চিত করেছে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন। তিনি জানান, ওই কিশোরী ও তার জন্ম দেওয়া সন্তান ভাল আছেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক সুমন কুমার আদিত্য জানান, জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামে বাক প্রতিবন্ধী একটি মেয়েকে ধর্ষণের ফলে গর্ভবতী হয়। প্রথমে বিষয়টি ওই কিশোরীর পরিবার বুঝতে না পারলেও গর্ভবতী হওয়ার পর শারীরিক গড়ন পরিবর্তন হলে তাদের নজরে আসে। পরে চিকিৎসকের কাছে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যায় কিশোরী গর্ভবতী। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে গত ২ অক্টোবর ওই বাকপ্রতিবন্ধী কিশোরীর পিতা ২জনকে আসামী করে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পরই এক নম্বর আসামী বাগদিয়া গ্রামের শাহ আলমের ছেলে শামীম মিয়া (২২)কে গ্রেফতার করে। গ্রেফতারের পর শামীম নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। এসময় আরও দুইজনের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্য মতে ধর্ষণের সাথে জড়িত শিপন (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিপনও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। এই ঘটনায় আরও একজন পলাতক রয়েছে। গ্রেফতার হওয়া দুইজনের মধ্যে শিপন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে সমাজ কল্যাণে পাঠানো হয়। পরে সে জামিনে বের হয়ে এসেছে। কিন্তু প্রধান আসামী শামীম মিয়া (২২) এখনো কারাগারে রয়েছে।
সুমন কুমার আদিত্য বলেন, শুক্রবার রাতে প্রতিবন্ধী কিশোরীর প্রসব বেদনা উঠলে আমাকে জানানো হয়। রাতেই তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে শনিবার সকালে সে একটি ছেলে সন্তান জন্ম দেয়।
তিনি আরও জানান, শিপন ও শামীম সহ তিন জন ওই কিশোরীর সাথে পর্যায়ক্রমে একাধিকবার ধর্ষণ করেছে। তবে এই কিশোরীর সন্তানের পিতা কে তা জানতে অভিযুক্ত তিনজনের সাথে ডিএনএ টেস্ট করা হবে। প্রথমে দুইজনের ডিএনএ নেওয়া হবে, অপর পলাতক আসামীকে গ্রেফতারের পর ডিএনএ নমুনা নিয়ে টেস্ট করা হবে। আমরা বাকপ্রতিবন্ধীদের স্কুল শিক্ষকের মাধ্যমে কিশোরীর জবানবন্দি নিয়েছি।
Posted ১২:৪০ এএম | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya