স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:32 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ২০কেজি গাঁজাসহ হাসিবুল হোসেন শান্ত (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার সকালে সদর উপজেলার ইয়াকুব নগর এলাকায় “মেসার্স হাজী আমিরুন্নেসা ফিলিং স্টেশন” সামনে থেকে মাদকসহ তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী শান্ত জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
Posted ৭:৩২ পিএম | সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya