শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নবীনগরের স্বাস্থ্য কর্মকর্তার সাথে অশোভন আচরণ, ক্লিনিক মালিক আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:36 pm

নবীনগরের স্বাস্থ্য কর্মকর্তার সাথে অশোভন আচরণ, ক্লিনিক মালিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমানের সাথে অশোভণ আচরণের দায়ে এক ডায়গনষ্টিক সেন্টারের মালিককে আটক করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া মো.পাভেল আহম্মেদ নবীনগর হাসপাতাল রোডের লাইফ কেয়ার ডায়গনষ্টিক সেন্টারের স্বত্বাধিকারী।

রোববার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হাবিবুবুর রহমান তার বিরুদ্ধে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সূত্রে জানা যায়, হাসপাতালে কর্মরত কতিপয় ডাক্তারদের সহযোগীতায় একটি দালাল চক্র বিভিন্ন অঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে সরকারি হাসাপাতালে চিকিৎসা ভাল হয় না বলে ও নানা কৌশলে প্রাইভেট ক্লিনিক গুলোতে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় ওই ডায়গনষ্টিক সেন্টারের মালিক পাভেল রোববার সকালে হাসপাতালে রোগী বাগানোর মতলবে ঘুরাঘুরি করতে থাকেন।

এ সময় হাসপাতালে এক কর্মচারী তার ঘোরাঘুরির কারন জানতে চাইলে পাভেল উত্তেজিত হয়ে ওই কর্মচারীরকে বকাবকি করে এবং এক পর্যায়ে হাসপাতাল প্রধান চিকিৎসক হাবিবুর রহমানের অফিসে ঢুকে তাঁর সাথে অশোভন আচরণ করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সে প্রায়ই হাসপাতালে এসে এরকম অত্যাচার করে। তার এই অশোভন আচরণের ঘটনা স্থানীয় এমপি মহোদয়সহ আমার উর্ধ্বতন কর্মকতাদের অবগত করা হয়েছে। এবং থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। উধ্বর্তন কর্তৃপক্ষের পরামর্শক্রমে আইনী প্রক্রিয়া গ্রহন করা হবে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ১০:৩৫ পিএম | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |