শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:10 pm

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার থেকে এই মেলা শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়া।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্যের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল খালেক, সদর উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সি তোফায়েল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুদ্দিন ও উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। একই সাথে সকল বিজয়ী এবং অংশগ্রহণকারীকে একটি করে তাল গাছে চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৯:১০ পিএম | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |