স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 11:10 pm
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে মোঃ রুবেল মিয়া (২৬)নামের এক টিকেট কালোবাজারিকে আটক করেছে র্যাব। বুধবার রাতে ২৩টি আসনের ১২ টি টিকেটসহ আটক করা হয়। আটক রুবেল জেলা শহরের উত্তর মৌড়াইলের নুরুল ইসলামের ছেলে।
পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ বি এম মশিউজ্জামানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
Posted ১১:১০ পিএম | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya