শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আখাউড়ায় রেলস্টেশন থেকে ৯জন রোহিঙ্গা নাগরিক আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:55 pm

আখাউড়ায় রেলস্টেশন থেকে ৯জন রোহিঙ্গা নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা আখাউড়া থেকে নারী,পুরুষ ও শিশু সহ ৯জন রোহিঙ্গা আটক হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে তাদেরকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে আটক করে পুলিশ। এর মধ্যে ৪জন শিশু, তিনজন মহিলা ও দুইজন পুরুষ রয়েছে।

আটকরা হলেন, সৈয়দ আলম(৩০), মোঃ ইউনুস (১৮), আমেনা খাতুন(৫০), ছেনরা খাতুন(২২), মাজেদা খাতুন(২৫), ময়ূরা বেগম (৬), আয়েশা বিবি(৩), জান্নাত(৫) ও আজিজুর রহমান(১)।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জানান, তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্রগ্রাম থেকে ট্রেনে আখাউড়ায় এসেছিল সীমান্ত দিয়ে ভারতে ঢুকার উদ্দেশ্যে। কিন্তু তারা ঢুকতে না পেরে রেলস্টেশনে ফিরে এসেছিল। এসময় পুলিশ তাদের দেখে সন্দেহ হলে আটক করে। পরে যাচাই-বাছাই করে জানা যায় তারা রোহিঙ্গা।

তিনি আরও জানান, তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ৯:৫৫ পিএম | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |