শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সরাইলে ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:29 am

সরাইলে ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘন্টাব্যাপী সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ অন্তত ২৫জন আহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমান্দপুরের এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১রাউন্ড টিয়ারগ্যাস ও ২১রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল হক জানান, গত প্রায় ১৫/২০দিন আগে পরমান্দপুর পূর্ব পাড়ার কবরস্থানের পাশের মাঠে ফুটবল খেলতে যায় স্থানীয় খাঁ বাড়ি গোষ্ঠীর লোকজন। এসময় একই গ্রামের নূর আলীর গোষ্ঠীর বাবুল মিয়ার সাথে বাকবিতন্ডা হয়। এসময় বাবুল খাঁ বাড়ি গোষ্ঠীর কয়েকজনকে মারধর করে। এনিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছিল কয়েকদিন ধরে। এরই জের ধরে রোববার সন্ধ্যায় দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে ১১রাউন্ড টিয়ার গ্যাস ও ২১রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় সরাইল থানার সোহাগ নামের এক কনস্টেবল সহ উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছে।

তিনি আরও জানান, আহতরা জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় ৩জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৯ এএম | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |