বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:20 pm
ব্রাহ্মণবাড়িয়া সাব রেজিস্ট্রার অফিসের কোটিপতি পিয়ন ইয়াছিন মিয়াকে (৪৫) আটকে করেছে পুলিশ। শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
ইয়াছিন মিয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দির আতুয়াকান্দির হাজী মোহন মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৬ নভেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর সাব রেজিস্ট্রার অফিসের পিয়ন ইয়াসিন মিয়ার খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরই মাঝে ব্রাহ্মণবাড়িয়া সদর সাব রেজিস্ট্রার অফিসে অডিটে বিপুল পরিমানে অর্থ তছরুপের প্রমাণ পায়। এর প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর সাব রেজিস্ট্রার ইয়াসিন নিখোঁজ হওয়ার একটি সাধারণ ডায়েরি করেন।
শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা এলাকা থেকে নিখোঁজ ইয়াসিনকে আটক করে পুলিশ। তবে, তার তৃতীয় স্ত্রীর বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় তার বিষয়ে কোন অনুসন্ধান করেনি পুলিশ।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সাব রেজিস্ট্রার অফিসের অডিট শেষে আইজিআর এর পক্ষ থেকে একটি প্রতিবেদন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের কুমিল্লা আঞ্চলিকে কার্যালয়ে পাঠানো হয়েছে।
সাব রেজিস্ট্রার অফিসের পিয়ন ইয়াছিনের নিখোঁজ হওয়ার বিষয়টি জেলা সহ দেশজুড়ে ছিল আলোচনায়। সে নিখোঁজের পরই বেড়িয়ে আসে তার বিরুদ্ধে নানান তথ্য। এর মধ্যে আলোচনায় ছিল তার তিন বিয়ে ও ছয় তলা ভবন সহ ফ্লাট বাড়ি। ইয়াছিল প্রায় ২৩ বছর ব্রাহ্মণবাড়িয়া সাব রেজিস্ট্রার অফিসে পিয়নের চাকরি করেছেন।দীর্ঘদিন চাকরি করলেও ২০০৬সালে তার চাকুরি সরকারি হয়।
Posted ৭:২০ পিএম | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya