শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বিক্রির দায়ে মদের দােকান সিলগালা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 12:32 am

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বিক্রির দায়ে মদের দােকান সিলগালা

ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজার এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭মাদক সেবন কারীকপ আটক করেছে । বুধবার মধ্যরাতে অভিযান পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে দন্ড প্রদান করেন। এসময় লাইসেন্সের শর্ত ভঙ্গ করে লাইসেন্স বিহীন লােকদের কাছে অবৈধভাবে দেশীয় তৈরী মদ বিক্রিয় করায় দেওয়ান আতিকুর রহমানের দেশীয় মদের দােকান ১ মাসের জন্য সিলগালা করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন, সদর উপজেলার বুধল (উত্তর পাড়া) এলাকার সাহেদ মিয়ার ছেলে হেদায়ত উল্লাহ (৩০), তেলিনগরের হামিদ মিয়ার ছেলে আশ্রাফ (৩০), বুধল (চাঁন্দের বাড়ি) এলাকার মৃত মতি মিয়ার ছেলে সাদ্দাম হােসেন (৩২), পশ্চিম মেড্ডা এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে রিপন মিয়া (৪২), পশ্চিম মেড্ডা এলাকা মৃত আঃ বারীর ছেলে ইকবাল মিয়া (৪৭), পূর্ব পাইক পাড়ার মৃত গােপাল সরকারের ছেলে কালু সরকার(৩৬) ও নবীনগরের শশান মিয়ার ছেলে জাহান মিয়া (২৭)।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে ২০শিবির নেতাকর্মী আটক (ভিডিও)

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানাে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানাে হয়।

এতে জানানাে হয়, গােপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কােম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মােহাম্মদ যােবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকীর নেতৃত্বে অভিযান চালানাে হয়। অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ও মদ সেবনের অপরাধ ৭জনকে গ্রেফতার করা হয়।

পর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করে আটক হেদায়েত উল্লাহ, আশফ ও রিপন মিয়াকে কে মাদকদ্রব্য ইয়াবা সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা করে জরিমানা এবং আটক বাকী ৪ জন আসামীকে দপশীয় মদ সেবনপর অপরাধে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এসময় লাইসেন্সের শর্ত ভঙ্গ করে লাইসেন্স বিহীন লােকদের কাছে অবৈধভাবে দেশীয় তৈরী মদ বিক্রিয় করায় দেওয়ান আতিকুর রহমানের দেশীয় মদের দােকান ১ মাসের জন্য সিলগালা করা হয়।

Facebook Comments Box

Posted ৩:২৯ পিএম | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |