স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 9:47 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে সাজেদা বেগমের (৪০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সকালে আশুগঞ্জ রেল স্টেশনের ১ নং প্লাটফর্মে এ ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম নরসিংদী জেলার মনোহরদি উপজেলার নোয়াপাড়া গ্রামের চান মিয়ার স্ত্রী।
নিহতের ছেলে নাজমুল হোসাইন জানান, রবিবার সকালে আশুগঞ্জ রেলস্টেশনের ২ নং প্লাটফর্মে ঢাকাগামী তিতাস ট্রেনে উঠতে রেললাইন অতিক্রম করছিলেন সাজেদা বেগম।
এ সময় সঙ্গে থাকা তার নাতনি দৌঁড় দেয়। নাতনিকে বাঁচাতে গিয়ে ১নং লাইন দিয়ে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়েন দাদি সাজেদা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Posted ৯:৪৭ পিএম | রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya