শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ধর্মঘটে আশুগঞ্জ নৌবন্দরে শতাধিক পণ্যবাহী জাহাজ আটক (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩০ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:30 pm

নৌপথে ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে শুক্রবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ধর্মঘট পালিত হচ্ছে।

এর প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে শতাধিক পণ্যবাহী জাহাজ আটকা পড়েছে।
শনিবার সকাল থেকে আশুগঞ্জ নৌ-বন্দর থেকে ৬টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, শতাধিক মালবাহী কার্গো জাহাজ ধর্মঘটে কারণে আশুগঞ্জ নদী বন্দরে বিভিন্ন পণ্য নিয়ে আটকা পড়েছে। বন্দরে আটকে থাকা মালবাহী কার্গো জাহাজ থেকে মালামাল উঠানামাও বন্ধ রয়েছে।

ধর্মঘটের কারণে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকায় নৌ-পথে হাওর অঞ্চলে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জে যাতায়াতে যাত্রীদের চরম দুভোর্গে শিকার হতে হচ্ছে।

এই ব্যাপারে নৌযান শ্রমিক কেন্দ্রীয় সমন্বয়ক ফেডারেশন মো. হাবিবুল্লাহ বাহার মাস্টার সাংবাদিকদের জানান, নৌযান মালিক ও সরকার বারবার ওয়াদা ভঙ্গ করায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছেন। এবার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট প্রত্যাহার করবেন না।

ফেডারেশনে ১১ দফা দাবির মধ্যে রয়েছে, নৌপথে চাঁদাবাজি বন্ধ, ২০১৬ সালে ঘোষিত গেজেট অনুযায়ী নৌযানের সর্বস্তরের শ্রমিকদের বেতন প্রদান, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, মালিক কর্তৃক খাদ্য ভাতা প্রদান, নৌযান শ্রমিকদের সমুদ্র ও রাত্রিকালীন ভাতা নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করা।

Facebook Comments Box

Posted ৮:১৭ পিএম | শনিবার, ৩০ নভেম্বর ২০১৯

The Daily Sarod |