শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আখাউড়ায় মর্টারশেল উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩০ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 6:24 pm

আখাউড়ায় মর্টারশেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে আখাউড়া পৌরসভার দুর্গাপুর গ্রাম থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। বর্তমানে মর্টার শেলটি পুলিশ পাহারায় দুর্গাপুর গ্রামেই আছে। নিরাপত্তা বাহিনীর মাইন বিশেষজ্ঞ দলের সদস্যরা উক্ত শেলটি পরীক্ষা করবেন বলে পুলিশ জানিয়েছেন।

আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, দুর্গাপুর গ্রামের পূর্বপাড়ার সোহরাব মিয়ার (৪০) বসতভিটায় নতুন একটি পাকা বাড়ি নির্মাণের জন্য শনিবার সকালে মাটি খোঁড়ার কাজ শুরু করেন। মাটি খোড়ার এক পর্যায়ে পরিত্যক্ত মর্টার শেলটির দেখতে পায়।

খবর পেয়ে তা দেখতে উৎসুক জনতার ভিড় জমে। পুলিশ প্রশাসন ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে এবং পুলিশ পাহারায় ঘিরে রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে, শেলটি ১৯৭১ সালের মুকিযোদ্ধের সময়ের। তবে মর্টার শেলটি অবিস্ফোরিত কিনা তা এখনই বলা যাচ্ছে না।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী জানায়, মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে। মর্টার শেল পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। তারা আসলেই জানা যাবে মর্টার শেলটির অবস্থা কি আছে।

Facebook Comments Box

Posted ৬:২৪ পিএম | শনিবার, ৩০ নভেম্বর ২০১৯

The Daily Sarod |