স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 8:12 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০বোতল ফেন্সিডিল সহ মোঃ রতন মিয়া (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার মধ্যরাতে আশুগঞ্জ ফেরী ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে উপজেলার শরিয়তনগরের মৃত বাদল মিয়ার ছেলে ও ফেরীঘাট বসুন্ধরা বিল্ডিংয়ে ভাড়া বাসায় বসবাস করেন।
রোববার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। শনিবার মধ্যরাতে এই অভিযানে আশুগঞ্জ ফেরীঘাট বসুন্ধরা বিল্ডিংয়ের তৃতীয় তলার ভাড়াটে রতন মিয়ার বাসায় তল্লাশি চালিয়ে ১০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় রতন মিয়াকে।
ধৃত আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৮:১২ পিএম | রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya