শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ভুল চিকিৎসায় শিক্ষিকা নওশিন মৃত্যুর ঘটনায় স্মারকলিপি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:03 pm

ভুল চিকিৎসায় শিক্ষিকা নওশিন মৃত্যুর ঘটনায় স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়া শহরের খ্রীস্টিয়ান মেমােরিয়াল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ সহকারী শিক্ষিকা নওশিন আহম্মদ দিয়া (২৯) মৃত্যুর ঘটনায় মামলার আসামীদের কঠাের শাস্তির দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে নওশিন আহমদ এর স্কুলে ক্রিসেন্ট কিন্ডার গার্টেন ও তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়। এসময় অন্যান্যের মাঝে দিয়ার বাবা ও মামলার বাদী শিহাব উদ্দিন গেন্দু, শ্বশুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম তৈমুর, ক্রিসেন্ট কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মরিয়ম আক্তার, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি ও আইন কলেজের অধ্যক্ষ এড. মাে. হাবিব উল্লাহ, কার্যকরী সদস্য এড.সৈয়দ তানবীর হােসেন কাউসার, মামলার আইনজীবি এড. মাে. মােশারফ হােসেন ও স্কুলের শিক্ষিক/শিক্ষিকা ও অভিভাবকবৃদ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিত ক্রিসেন্ট কিন্ডার গার্টেন ও সূর্যমুখী কিন্ডার গার্টেন এর শিক্ষক/শিক্ষিকা সহ বিপুল সংখ্যক অভিভাবকের স্বাক্ষর রয়েছে।

জেলা প্রশাসকের পর জেলা পুলিশ সুপার মােহাম্মদ আনিসুর রহমান ও সিভিল সার্জন বরাবরও স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে গত মঙ্গলবার ও সােমবার একই দাবীতে শহরের প্রসক্লাব চত্বর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন, এলাকাবাসী ও ক্রিসেন্ট কিন্ডার গার্টেন স্কুলের পক্ষ থেকে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, সহকারী শিক্ষিকা নওশীন আহাম্মদ দিয়া গর্ভবতী অবস্থায় ৩০ অক্টােবর খ্রীষ্টিয়ান মেমােরিয়াল হাসপাতালে ভর্তি হন। আগাম অপারেশনের মাধ্যমে ডেলিভারী করা হয়। ৪ নভেম্বর পুনরায় শরীর খারাপ হলে তাকে ওই হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের পরিচালক ডাক্তার ডিউক চৌধুরী, অরুনেশ্বর পাল অভি ও শাহাদাত হােসেন রাসেল মৃত্যু হতে পারে জেনেও দিয়ার ভুল চিকিৎসা এবং ভুল ইনজেকশন ও ঔষধ প্রয়ােগ করেন। দিয়া অজ্ঞান হয়ে পড়লে তার মুখে অক্সিজেন দিয়ে দুপুরে ঢাকায় প্রেরন করেন। বিকেল সাড়ে ৪টায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে পৌছলে সেখানকার চিকিৎসকরা জানান, কয়েক ঘন্টা পূর্বেই তার মৃত্য হয়েছে।

মৃত দিয়ার বাবা শিহাব আহমদ গন্দু মিয়া গত ১৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন, খ্রীস্টিয়ান মেমােরিয়াল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. ডিউক চৌধুরী ও তার ক্লিনিকের দুই চিকিৎসক অরুনেশ্বর পাল এবং মাে. শাহাদাৎ হােসেন রাসেল।

Facebook Comments Box

Posted ১০:০৩ পিএম | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯

The Daily Sarod |