শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে বৌভাতে গরুর মাংসে বিষ মেশানোর অভিযোগ

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:35 pm

বিজয়নগরে বৌভাতে গরুর মাংসে বিষ মেশানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি বিয়ের বৌ ভাত অনুষ্ঠানে খাবারের মাংসের সাথে বিষ মিশানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এক কসাইকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মৃত সাজুত খানের ছেলে মো: আইয়ুব খান (৩০) এর বিয়ের বৌভাত অনুষ্ঠান ছিল ।

অনুষ্ঠানে খাতাবাড়ী গ্রামের মাসুম (৫০) বাবুর্চি রান্না করার সময় হঠাৎ মাংসের রং পরিবর্তন হয়ে যায়। এতে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি নিয়ে বিয়ে বাড়িতে আতঙ্ক সৃষ্টি হলে তারা কসাই রাজীবের (৩০) কাছে ছুটে যায় এবং রাজীবকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে রাজীব পাশের গ্রামের বাবুর্চি আব্দুল এর নাম বলেন। উক্ত বাবুর্চিকে কাজ না দেওয়ায় তার পরামর্শে একাজ হয়েছে বলে জানান কসাই রাজীব।

এ বিষয়ে বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এস এম আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় রাজীব নামে এক কসাইকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, পরে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ এখনো দেয়নি।

Facebook Comments Box

Posted ৯:৩৫ পিএম | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯

The Daily Sarod |