বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:59 pm
মহান স্বাধীনতার যুদ্ধের ১৯৭১ সালে ১৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর, সেজামুড়া ও তার আশপাশ এলাকা শত্রু মুক্ত হয়। আর এদিনকে যথাযথ মর্যাদায় ও গভীর শ্রদ্ধা, সম্মান রেখে প্রতি বছরের ন্যায় এবছরও ‘মুকুন্দপুর মুক্ত দিবস’ পালন করা হয়েছে। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
মুকুন্দপুর মুক্ত দিবস উপলক্ষে জেলার বিজয়নগর উপজেলার সেজামুড়া মুক্তিযোদ্ধা ক্লাবের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলার ক্লাব প্রাঙ্গণে মুক্তিযোদ্ধের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা হাজী মো: দবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সুলতান মাহমুদ সরকারের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগার, জেলা পরিষদের সদস্য মো. জহিরুল ইসলাম ভূইয়া, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তারা মিয়া, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আব্দুল হাই মাস্টার, যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান সহ মহান স্বাধীনতা যুদ্ধের অংশ গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার লোকজন উপস্থিতি ছিলেন।
Posted ৭:৫৯ পিএম | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya