শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় তিন শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 4:48 pm

ব্রাহ্মণবাড়িয়ায় তিন শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পূর্ব ঘাটিয়ারা গ্রামে এক কিশোরের বিরুদ্ধে তিন শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে ওই তিন শিশুকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিকেল করার জন্য নিয়ে আসা হয়েছে।

সোমবার বিকেলে অভিযুক্ত কিশোরকে সদর উপজেলার ঘাটিয়ারা থেকে আটক করেছে পুলিশ।

ওই শিশুগুলোর পরিবারের সদস্যরা জানান, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ার পূর্ব পাড়ার শাহীন ভূইয়ার ছেলে ইমন (১৭) ওই এলাকাতেই একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে পপড়াশোনা করে। রোববার বিকেলে বাড়ির পাশে উঠানে কয়েকটি শিশু খেলাধূলা করছিল। এসময় তাদের মধ্য থেকে ৮বছরের দুইটি শিশুকে পাশের খলিল ভূইয়ার বাড়িতে নিয়ে গিয়ে যায়। ঘরে ওই দুই শিশুকে পর্যায়ক্রমে ধর্ষণ করে। পরে ওই ঘরে শিশুদের এক সহপাঠি ডুকে এই অবস্থা দেখে স্থানীয়দের জানালে তারা ইমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করে। এই অবস্থায় স্থানীয় মাতবররা এই বিষয়টি ধামাচাপা দিতে আপোষ করা কথা বলে।

এর আগে গত শুক্রবার (১৫নভেম্বর) দুপুরে একই এলাকার ৯বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই ইমনের বিরুদ্ধে। ওই শিশুর মা হাসপাতালে সাংবাদিকদের জানায়, ওই শিশুটির বাবা প্রবাসে থাকেন। শুক্রবার দুপুরে শিশুর মা বাড়িতে রান্না করছিলেন। রান্নার সময় শিশুটিকে পাশের দোকানে পাঠায় তার মা। এসময় একই এলাকার ইমন শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে সে বাড়িতে এসে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে।

ধর্ষণের স্বীকার তিন শিশু স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করেন।

সোমবার দুপুরে তিন শিশুকে তাদের পরিবারের সদস্যরা ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষার নিয়ে আসে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন জানান, শিশুদের ডাক্তারী পরীক্ষা চলছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে আসলে কি হয়েছে।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:৪৮ পিএম | সোমবার, ১৮ নভেম্বর ২০১৯

The Daily Sarod |