স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:47 pm
ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত দ্বন্দ্বে শফিকুল ইসলাম (২৬) নামের এক বাকপ্রতিবন্ধী যুবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বৈশনবপুরে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আবুল খায়ের মিয়া ও জামাল মিয়ার গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে এই বিরোধ মিমাংসা হয় সালিসের মাধ্যমে।
বৃহস্পতিবার রাতে স্থানীয় রুবেল মিয়ার বাড়িতে লুকিয়ে যায় জামাল মিয়ার গোষ্ঠীর ইমাম হোসেন। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে রুবেলের স্ত্রীকে একা পেয়ে ইমাম হোসেন ঝাপটে ধরার চেষ্টা করে। এই দিকে রুবেল বাড়িতে এসে ইমাম হোসেনকে দেখে ঘরে আটক করে। এলাকার কয়েকজনকে খবর দেয় বিষয়টি জানাতে। এই সুযোগে পালিয়ে যায় ইমাম হোসেন। ইমাম হোসেন পালিয়ে গিয়ে জামাল মিয়ার গোষ্ঠীর লোকজনকে জানায় খায়ের মিয়ার গোষ্ঠীর তারা ইমামকে মারধর করেছে। এই খবর পেয়ে জামাল মিয়ার গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বেড়িয়ে পড়ে। এসময় খায়ের মিয়ার গোষ্ঠীর বাকপ্রতিবন্ধি শফিকুল ইসলাম এলাকার দোকানে যাচ্ছিলেন। তাকে একা পেয়ে জামাল মিয়ার গোষ্ঠীর লোকজন কুপিয়ে হত্যা করে। শফিককে হত্যা করে কিছু দূর যার পর শফিকের পিতা মোহাম্মদ আলী ও চাচা সিরাজ মিয়া সহ কয়েকজনকে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে আছে। এই ঘটনায় এখনো কোন অভিযোগ দেয়নি কেউ।
Posted ৭:৪৭ পিএম | শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya