শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নবীনগরে আইসক্রিম ব্যবসায়ীকে বিভৎস হত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১০ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 6:27 pm

নবীনগরে আইসক্রিম ব্যবসায়ীকে বিভৎস হত্যা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের নাসির উদ্দিন( ৫০) নামের এক আইসক্রিম বিক্রেতা বিভৎস ভাবে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্ৰামের কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, নাসির উদ্দিন শনিবার রাত আনুমানিক ৯ টার সময় ঘর থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। রোববার সকালে দক্ষিণ লক্ষীপুর কবরস্থানের পাশে ও জালাল মিয়ার বাড়ির পাশে নাছির উদ্দিনের লাশ দেখতে পায় এলাকাবাসী। লাশের চোখ তুলে ফেলেছে এবং কান কেটে নিয়েছে দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এই ব্যাপারে কিছু জানা যায়নি।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় পূর্বশত্রুতার জেরে ই হত্যাকাণ্ড হতে পারে।
নিহত নাসির উদ্দিন পেশায় আইসক্রিম ব্যাবসায়ী ছিলেন। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। আশা করছি তদন্ত শেষে হত্যার রহস্য উদঘাটন হবে।

Facebook Comments Box

Posted ৬:২৭ পিএম | রবিবার, ১০ নভেম্বর ২০১৯

The Daily Sarod |