স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৯ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 10:01 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৩কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার মধ্যরাতে উপজেলার চান্দুরা এলাকা থেকে তাদের মাদক সহ আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার পাইকপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ দুলাল হোসেন (৩২) ও রওশন আলীর ছেলে মোঃ সুমন মিয়া (২২)।
শনিবার রাতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে অভিযান চালায় র্যাব। অভিযানকালে উপজেলার চান্দুরা সাকিনস্থ “চান্দুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের” সামনে পাকা রাস্তার উপর হতে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ১০:০০ পিএম | শনিবার, ০৯ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya