শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:58 pm

আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ

আবারও যান্ত্রিক ক্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ এ্যমোনিয়া প্লান্টের এসএমসি বয়লারে লিকেজ হয়ে কারখানার উৎপাদন বন্ধ হয়। মেরামত শেষে কারখানাটি চালু হতে প্রায় দুই থেকে তিনদিন সময় লাগতে পারে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।

এদিকে কারখানা বন্ধ থাকার কারনে প্রতিদিন প্রায় কোটি টাকা মূল্যের ১২’শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে।

কারখানার কারিগরি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের জুলাই-আগস্টে কারখানা এক মাস বন্ধ রেখে শত কোটি টাকা ব্যয় করে বৃহৎ একটি ওভারহোলিং কাজ করার পরও কারখানার উৎপাদন নিয়মিত চালিয়ে রাখা সম্ভব হচ্ছে না। প্রায় এ্যামোনিয়া প্লান্টে ত্রুটি কারণে উৎপাদন বন্ধ হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বিকট শব্দ হয়ে এ্যমোনিয়া প্লান্টের এসএমসি বয়লারে লিকেজ হয়ে কারখানার উৎপাদন বন্ধ হয়। বার বার কারখানায় ত্রুটি দেখা দেয়ায় ওভারহোলিং কাজ যথাযথ ভাবে হয়েছে কিনা তা নিয়ে সাধারণ শ্রমিক কর্মচারীদের মাঝে সন্দেহের সৃস্টি হয়েছে।দক্ষ প্রকৌশলীর অভাব ও ওভারহোলিং কাজে ব্যাপক অনিয়মের কারণে কারখানায় বার বার বন্ধ হয়ে উৎপাদনে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক শ্রমিক নেতা।কারখানায় ব্যবস্থাপনা পরিচালক ও বিসিআইসির চেয়ারম্যানের বাড়ী একই অঞ্চলে হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।তবে কারখানা এই অবস্থা নিয়ে শ্রমিক কর্মচারীদের মাঝে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

আশুগঞ্জ সারকারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) ড. মোফাজ্জল হোসেন জানান, কারখানাটি অনেক পুরোনে হয়েছে। যার কারনে কারখানাটিতে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কারখানার এ্যমোনিয়া প্লান্টে কিছু ত্রুটি ধরা পড়ে। যার কারনে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ করা হয়। তবে কারখানাটির এ্যমোনিয়া প্লান্টের ত্রুটি মেরামত ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কাজ শেষ করতে অন্তত দুই থেকে তিনদিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ৮:৫৮ পিএম | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯

The Daily Sarod |