শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৬ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:42 pm

বিজয়নগরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩০বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার রাত ৮টার দিকে উপজেলার শ্যামলীঘাট ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার জালালপুর গ্রামের মৃত নোয়াজ আলীর ছেলে মনা মিয়া (৪৫) ও ইউসুফ আলীর ছেলে মাহফুজ (৪০)।

রাতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিজয়নগরে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শ্যামলীঘাট সাকিনস্থ ঢাকা-সিলেট মহাসড়কের পূর্বপার্শ্বে জনৈক সতিশ পাল এর চায়ের দোকানের সামনে থেকে দুইজনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ২হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪২ পিএম | বুধবার, ০৬ নভেম্বর ২০১৯

The Daily Sarod |