শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় নারীর গলাকাঁটা লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ০২ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 2:22 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নারীর গলাকাঁটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁনতারা বেগম(৪২)নামের এক নারীর গলা কাঁটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার খলিল মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, খলিল মিয়ার ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খলিল ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। গত প্রায় দেড় বছর আগে খলিলের ১২বছর বয়সের এক ছেলে হারিয়ে যায়। বাকী এক ছেলে ২য় শ্রেনীতে পড়ে ও একমাত্র মেয়েটি এক মাদরাসায় ৯ম শ্রেনীতে পড়ে। দেড় বছর আগে ছেলে হারিয়ে যাওয়ার পর থেকে খলিলের স্ত্রী চাঁনতারা বেগম মানসিক বিকারগস্ত হয়ে যায়। সে একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করা করে।

শনিবার ভোরে স্ত্রী, ছেলে ও মেয়েকে ঘুমে রেখে ফজরের নামাজে যায় খলিল। এই সুযোগে স্ত্রী চাঁনতারা বটি দা দিয়ে ঘরের মধ্যে নিজের গলা কেটে ফেলেন। বিষয়টি আঁচ করতে পেরে মেয়ে ঘুম৷ উঠে মায়ের মরদেহ দেখতে পান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, খলিলের একমাত্র মেয়ে পুলিশকে জানিয়েছে তার মা বটি দা দিয়ে নিজের গলা কেঁটেছে।তবে তদন্ত শেষ করার আগে এখনই কিছু বলা যাচ্ছে না। লাশের সুরতহাল করা হচ্ছে৷ জেলা সদর হাসপাতালের মর্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

 

-রাফি/—-

Facebook Comments Box

Posted ২:২২ পিএম | শনিবার, ০২ নভেম্বর ২০১৯

The Daily Sarod |