শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশের কাছে ঋণ অর্থে শােধ হবে না-ত্রিপুরার স্পীকার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:16 pm

বাংলাদেশের কাছে ঋণ অর্থে শােধ হবে না-ত্রিপুরার স্পীকার

বাংলাদেশের ঋণ অর্থের বিনিময় শােধ হবে না-ত্রিপুরার স্পীকার

ভারতের ত্রিপুরা রাজ্যে বিধানসভার স্পিকার রেবতী মােহন দাস বলেছেন, আসাম রাজ্যসহ ভারতের কিছু কিছু অংশ উগ্রপন্থীরা অতর্কিত হামলা করতো। বাংলাদেশের একটি সরকার তাদেরকে ‘প্রশ্রয়’ দিতো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খাগড়াছড়ি থেকে সিলেটের যে যে অংশ উগ্রপন্থীরা থাকতো সব গুড়িয়ে দিয়েছে। আমরা এখন শান্তিতে আছি। বাংলাদেশের এই ঋণ অর্থের বিনিময় শােধ হবে না।

শুক্রবার দুপুর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপাস্ট সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আখাউড়া শুন্য রেখায় ত্রিপুরা থেকে অতিথিদের বিদায় জানান, বাংলাদেশের সহকারী হাই কমিশনার কিরিটি চাকমা এবং বাংলাদেশে তাদেরকে স্বাগত জানান ভারত-বাংলাদশ মৈত্রী সংসদের বাংলাদেশের নেতৃবৃন্দ।

ঢাকায় সরকারি-বেসরকারি কয়েকটি অনুষ্ঠানে যােগ দিতে চারদিনের সফরে রেবতী মােহন দাস এর নেতৃত্বে বাংলাদেশে এসেছেন ‘ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদ’ ভারত চ্যাপ্টারের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে মন্ত্রী,বিধান সভার সদস্য,সাংবাদিক,সাংস্কৃতিক কর্মী রয়েছেন।

এসময় তিনি বলেন, আমরা চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও নিবিড় এবং ঘনিষ্ঠ হােক। সেজন্য আমরা চাইছি সাংস্কৃতিক বিনিময়। প্রয়ােজনে দুইপাড়র কবিগােষ্ঠি মিলে বই প্রকাশ করবো। ঋদ্ধতা এবং সোহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য আমরা এগিয়ে এসেছি।

স্পিকার বলেন, সীমান্ত হাটের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক আরাে ঘনিষ্ট হােক,আমরা চাই ত্রিপুরা বিমান বন্দর বাংলাদেশী যাত্রীরা ব্যবহার করুক।

Facebook Comments Box

Posted ১০:১৬ পিএম | শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯

The Daily Sarod |