স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:55 pm
শিক্ষার্থীদের মাঝে সততা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জেলার সদর উপজেলার ভাদুঘর ডি এস কামিল মাদ্রাসা ও অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে এই সততা স্টোরের উদ্বোধন করা হয়।
দূর্ণীতি দমন কমিশন ও দূর্ণীতি প্রতিরোধ কমিটি ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় সততা স্টোর এর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি থেকে সততা স্টোর গুলো উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং এখন থেকেই সততার চর্চার আহবান জানান।
এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়া, ব্রাহ্মণবাড়িয়া দূর্ণীতি প্রতিরোধ কমিটি সভাপতি আব্দুল মান্নান সরকার, সাধারণ সম্পাদক মোঃ আরজু সহ প্রতিষ্ঠান গুলোর পরিচালনা কমিটি ও শিক্ষকরা।
-রাফি/–
Posted ৭:৫৫ পিএম | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya