শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে ইয়াবা-স্কফসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:36 pm

বিজয়নগরে ইয়াবা-স্কফসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২’শত পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৮ বোতল স্কফ সিরাপ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার খাটিংগা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরবের চন্ডিবেরের আসাদ মিয়ার ছেলে মোঃ মুন্না (২০) ও একই এলাকার মৃত মতু মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (২৪)।

মঙ্গলবার রাতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেয় ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ।

অভিযানে উপজেলার খাটিংগা তিন রাস্তার মোড় খান ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন দুইজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৮ বোতল স্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৬হাজার ১০০টাকা উদ্ধার করা হয়।

আটক আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পিএম | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯

The Daily Sarod |