শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে দু’টি রিভলবার ও গুলিসহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:12 pm

বিজয়নগরে দু’টি রিভলবার ও গুলিসহ দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে দেশি-বিদেশ দুইটি রিভলবার ও দুই রাউন্ড গুলি সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার সকালে উপজেলার খাটিংগা রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজয়নগর উপজেলার খাটিংগা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ বাবুল মিয়া(৩৬) ও একই এলাকার হাবিবুর রহমানের মোঃ সেলিম খন্দকার(৩০)।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যুবায়ের।

এসময় তিনি জানান, আটককৃতরা মূলত সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক পাচারের সাথে জড়িত। পাশাপাশি অস্ত্র ব্যবসা করে। তারা জানিয়েছে এই অস্ত্র গুলো দিয়ে তারা ভয় দেখিয়ে সন্ত্রাসী ও ও চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি দেশিয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আগে কোন মামলা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

এই ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র এডি চন্দন দেবনাথ সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:১১ পিএম | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯

The Daily Sarod |