শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিটঘর বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণে জেলা প্রশাসকের উদ্যোগ

সরাইল সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:51 pm

বিটঘর বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণে জেলা প্রশাসকের উদ্যোগ

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধচলাকালে ৩১ অক্টােবর (রােববার ১১ রমজান) পাকিস্তানি সেনা সদস্যরা তাঁদের এদেশীয় সহযােগী সরাইল থানা মুজাহিদ কমিটির আহবায়ক উপজেলা সদরের বাসিন্দা আবদুল মতিন ঠাকুর ও মনু মিয়া (মনু রাজাকার) এবং বিটঘর গ্রামের বাসিন্দা সহােদর রাজাকার মন্নর আলী মাস্টার ও সুরুজ আলী মাস্টারের নেতৃত্বে শামসুল হকসহ ৮০ জন নিরীহ অনূর্ধ্ব ৪০ বছর বয়সের পুরুষ লােককে একত্রে করে হত্যা করে। পরে লাশগুলাে গেনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বিটঘর ছােটখালে ফেলে দেয়। ওই দিন এক সাথে ৬০ জন নারী বিধবা হন। ৪৮ বছর ধরে এটি ছিল গল্পাকারে মানুষের মুখে মুখে আলােচনার বিষয়। অবশেষে বিষয়টি সরকারি স্বীকৃতি পেতে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান এখানে শহীদদের স্মৃতি সৌধ নির্মাণে উদ্যোগ নিয়েছেন।

স্থানীয় একাধিক মুক্তিযােদ্ধা ও গ্রামবাসী জানায়, মহান স্বাধীনতা যুদ্ধের সময় কৃষিনির্ভর ও সড়ক যােগাযাগ বিচ্ছিন্ন বিটঘর গ্রামটি ছিল মুক্তিযােদ্ধাদের অভয়ারণ্য। এ গ্রামটি ছিল শতাধিক মুক্তিযােদ্ধার আশ্রয়স্থল। এসব মুক্তিযােদ্ধাদেরকে এ গ্রামের দরিদ্র মানুষগুলাে আশ্রয় ও খাবার যােগাতেন। এখান থেকেই মুক্তিযােদ্ধারা ২৯ অক্টােবর সরাইল থানা আক্রমন করে পাকিস্তানী সেনা ও তাঁদের এদেশীয় সহযােগীদের দুর্বল করতে সক্ষম হন। ৩০ অক্টােবর দুপুরে বিটঘর গ্রামের পার্শবর্তী বেড়তলা গ্রামে মুক্তিযােদ্ধাদের সাথে পাকিস্তানি সেনা ও রাজাকারদের সম্মুখ যুদ্ধ হয়।
এ যুদ্ধে মুক্তিযােদ্ধাদের নেতৃত্বে ছিলেন আবদুর রাশেদ। তিনি বলেন, এক ঘটা স্থায়ী যুদ্ধে কােনা পক্ষেরই প্রাণহানী ঘটেনি। তবে সন্ধ্যার দিকে এক পাক সেনা পালিয়ে যাওয়ার সময় পথ ভুলে সরাইল থানার দক্ষিণ পানিশ্বর ইউনিয়নের (বর্তমান আশুগঞ্জ উপজলার দুর্গাপুর ইউনিয়ন) দুর্গাপুর গ্রামে পৌছালে গ্রামবাসী তাকে বল্লম দিয়ে আঘাত করে হত্যা করে। এ সব ঘটনার প্রতিশােধ নিতে পাক সেনা ও রাজাকাররা ৩১ অক্টােবর দিনভর বিটঘর গ্রামে গণহত্যা চালায়। পাশাপাশি রাজাকাররা লুটপাট ও অগ্নিসংযােগ করে বাড়িঘর পুড়িয়ে দেয়।
যে স্থানে ৮০ জনকে একত্র করে হত্যা করা হয় সেই ভূমির মালিক ছিলেন শামসূল হক। স্থানটি ছিল তাঁর বসতবাড়ির অংশে নিচুভূমি। শামসুল হকের স্ত্রী মালেকা খাতুনের ইচ্ছে ছিল স্থানটি সংরক্ষণ করে শহীদদের নামে একটা কিছু করা হোক। অবশেষে ২০০৪ সালে মালেকা খাতুন তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযােদ্ধের অন্যতম সংগঠক আবদুল হালিম ও সাধারণ সম্পাদক (বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান) রফিক উদ্দিন ঠাকুরের সহায়তায় ১৫ শতক ভূমি বিটঘর বধ্যভূমির নামে লিখে দেন।

বর্তমান জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ব্রাহ্মণবাড়িয়ায় যােগদানের পর বিষয়টি তাঁর নজরে আনেন স্থানীয় মুক্তিযােদ্ধারা। তিনি গত বছরের ৪ নভেম্বর সরাইল উপজেলার বিটঘর ও ধর্মতীর্থ বধ্যভূমি পরিদর্শন করেন। জেলা প্রশাসকের প্রায় এক বছরের প্রচেষ্টায় বিটঘর বধ্যভূমিতে ‘বিটঘর শহীদ স্মতিসৌধ’ নামে শহীদদের নামযুক্ত একটি ফলক নির্মাণের উদ্যােগ নেন। কিন্তু শহীদদের সংখ্যা ও ঘটনার তারিখ নির্ধারণ নিয়ে স্থানীয় মুক্তিযােদ্ধাদের মধ্যে কিছুটা বিভ্রাটের সৃষ্টি হয়।
এ বিষয়টি নিরসনের জন্য জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান গত বুধবার বিকেলে উপজেলার মুক্তিযােদ্ধা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও গণপ্রতিনিধিদের নিয়ে বিটঘর বধ্যভূমিতে আলােচনা সভায় বসেন। আলােচনা চলে সন্ধ্যা পর্যন্ত। সভায় মুক্তিযুদ্ধ-বিষয়ক গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত বিভিন্ন গ্রন্থ পর্যালােচনা, স্থানীয় মুক্তিযােদ্ধা ও প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বিটঘর গণহত্যার দিবস ৩১ অক্টােবর এবং শহীদদের সংখ্যা ৮০ জন বলে নির্ধারণ করা হয়। বিজয়ের মাসে আগামী ১৬ ডিসেম্বরের আগেই বিটঘর শহীদ স্মৃতিসৌধের কাজ সম্পন্ন হবে বলে সভা শেষে ঘােষণা দিয়েছেন জেলা প্রশাসক।

সভায় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা রফিক উদ্দিন ঠাকুর, সাবেক উপ-সচিব মুক্তিযােদ্ধা আবদুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মুক্তিযােদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্বে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, ব্রাহ্মণবাড়িয়া জেলার মুক্তিযুদ্ধের গবেষক কবি জয়দুল হােসেন, জেলা আওয়ামীলীগর সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হােসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মুক্তিযােদ্ধা আবদুর রাশেদ, উপজেলা মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলী, সাবেক ডেপুটি কমান্ডার আনােয়ার হােসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মুক্তিযােদ্ধা মনােয়ার উদ্দিন, যুদ্ধাহত মুক্তিযােদ্ধা আবুল কালাম আজাদ, সুবােধ চন্দ্র দেব, কামাল খাঁ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মাহফুজ আলী, পানিশ্বর ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৩৯ পিএম | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯

The Daily Sarod |