স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 5:18 pm
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চলমান দালাল নির্মূল অভিযানের দ্বিতীয় দিনে আরো এক দালালকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ ও সালেক মুহিদ যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
অভিযানে হাসপাতালে রোকেয়া বেগম(৩০) নামের এক দালালকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটক রোকেয়া বেগম জেলা শহরের পাইকপাড়ার মৃত আদিল মিয়ার স্ত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দালালদের ছবির একজন হচ্ছেন রোকেয়া বেগম।
ভ্রাম্যমাণ আদালত আটক রোকেয়াকে ৬মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এর আগে মঙ্গলবার অভিযানের প্রথম দিনে এক দালালকে আটকের পর ৬মাসের কারাদণ্ড ও ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ জানান, ভ্রাম্যমাণ আদালতের ২৯১ ধারা অনুযায়ী অভিযুক্তকে দণ্ড প্রদান করা হয়েছে। দালাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালদের মাধ্যমে প্রতারিত হচ্ছে গ্রাম থেকে আসা সাধারণ মানুষ। এনিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দালালদের ছবি ভাইরাল হয়েছে। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন দালাল নির্মূলে অভিযান শুরু করেছে।
-রাফি/-
Posted ৫:০২ পিএম | বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya