বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 8:19 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ বিশেষ ধরণের ইলেট্রনিক ডিভাইস Point of Sale(POS) এর মাধ্যমে ই-ট্রাফিক সিস্টেম চালু করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইনে প্রধান অতিথি থেকে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। পুলিশ সুপার আনিসুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। অনুষ্ঠানে ই-ট্রাফিকের সহায়তায়কারী প্রতিষ্ঠান মোবাইল কোম্পানী গ্রামীনফোন ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে জেলা পুলিশের চুক্তি হয়। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা কুমিল্লা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে দুইটি গাড়িকে আটকের পর মামলা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উল্লেখ্য, ট্রাফিক ডিভিশনের সকল কাজ ডিজিটালাইজড করার লক্ষ্যে এই ই-ট্রাফিক পাইলট প্রকল্পটি হাতে নেওয়া হয় ২০১০ সালে নভেম্বরে। আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয় ২০১২সালের২৪ সেপ্টেম্বর। ট্রাফিক পুলিশ বর্তমানে একটি ছক বাঁধা কাগজে মামলা লিখে দেয়। পরবর্তীতে উক্ত মামলার জরিমানা ট্রেজারী চালানের মাধ্যমে চালক অথবা মালিক নিজে সোনালী ব্যাংকে গিয়ে জমা প্রদান করে। ই-ট্রাফিক সিস্টেম চালু হলে এ ভোগান্তি লাঘব হবে। ই-ট্রাফিক ব্যবস্থায় ট্রাফিক পুলিশের হাতে থাকবে। একটি ইলেট্রনিক ডিভাইস (POS) যাহাতে প্রিন্ট আকারে ছক করা থাকবে। ট্রাফিক কর্মকর্তা শুধু আইন লংঘনকারী গাড়ী বা চালকের তথ্য, জব্দ করা দলিলের তথ্য লিখে লংঘিত আইনের ধারা উল্লেখ করে মামলার ডাটা ইনপুট দিবে। এরপর ঐ যন্ত্র থেকে একটি কাগজের স্লিপ বের হয়ে আসবে। উক্ত স্লিপে অপরাধের ধরণ অনুযায়ী জরিমানার টাকার পরিমান উল্লেখ থাকবে। এরপর উক্ত ব্যক্তি “U-Cash” অথবা বিকাশের মাধ্যমে উল্লিখিত জরিমানার টাকা পরিশোধ সাপেক্ষে মামলা নিষ্পত্তি করে জব্দকৃত দলিল তাৎক্ষণিকভাবে নিয়ে যেতে পারবে।
এছাড়াও পস-ডিভাইস এর মাধ্যমে যানবাহনের রেজিস্ট্রেশনের নাম্বার, চেসিস ও ইঞ্জিন নাম্বার, ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই, গাড়ির ট্যাক্স টোকেন সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই বাছাই করা যাবে। ই-ট্রাফিক সিস্টেম চালু হওয়ার ফলে মামলার দীর্ঘসূত্রতা কমবে ও ব্যক্তির সময় বাঁচবে।
-রাফি/-
Posted ৮:১৯ পিএম | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya