শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২১ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 2:09 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও আদালতের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী আল-আমিন (৩৬)কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার রাতে জেলা শহরের সড়ক বাজার থেকে তাকে আটক করা হয়েছে। সে শহরের উত্তর পৈরতলা মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে ও নিহত শীর্ষ মাদক ব্যবসায়ী এরশাদের ছোট ভাই।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী আল-আমিনকে ২০১৭ সালে ১০০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছিল আখাউড়া থানা পুলিশ। ওই মামলায় সে জামিনে বের হয়ে আসে। মামলায় বিজ্ঞ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করলে আল-আমিন পলাতক ছিল। রোবরাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কাজী নিয়ামত উল্লাহ তাকে শহরের কালাইশ্রীপাড়ার কারখানাঘাট এলাকা থেকে আটক করে।

তিনি আরো জানান, আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:০৯ পিএম | সোমবার, ২১ অক্টোবর ২০১৯

The Daily Sarod |