শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

মানসিক প্রতিবন্ধী নারী নবজাতককে ফেলে পালাল হাসপাতাল থেকে

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 11:52 pm

মানসিক প্রতিবন্ধী নারী নবজাতককে ফেলে পালাল হাসপাতাল থেকে

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এক মানসিক প্রতিবন্ধী নারী একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেওয়া পর রেখে পালিয়ে গেছে। সোমবার সকাল থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত দুইদিন যাবত শিশুটিকে হাসপাতালের লেবার ওয়ার্ডে লালন-পালন করছে নার্সরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স খালেদা আক্তার জানান, ১৩ অক্টোবর রোবরার রাতে হাসপাতালের গেইটে অসুস্থ অবস্থায় এক নারীকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগের স্টাফরা। উদ্ধারের পর ওই নারীর কিছুটা মানসিক সমস্যা আছে বলে মনে হয় ও প্রসব বেদনায় ছটফট করছিল। কাপড় নোংরা ছিল। গর্ভবতী দেখে ওই নারীকে লেবার ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। ১৪ অক্টোবর সোমবার ভোররাতে ওই নারী একটি ছেলে সন্তান জন্ম দেন। জন্মের পর মা ও শিশু সুস্থ ছিল। আমরা শিশু ও ওই নারীটিকে পর্যবেক্ষণে রেখে ছিলাম। কিন্তু সোমবার সকাল থেকেই ওই মানসিক প্রতিবন্ধী নারীকে আর হাসপাতালে খোঁজে পাওয়া যাচ্ছে না। সে শিশুটিকে রেখে পালিয়ে যায়।

২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন জানান, আমরা শিশুটির জন্য শিশু খাদ্য সরবরাহ সহ সার্বিক দিক খেয়াল রাখছি। তাকে লালনপালন করছে হাসপাতালের নার্সরা। ঘটনাটি আমরা সদর মডেল থানা ও সমাজসেবা অধিদপ্তরকে জানিয়েছি। সমাজসেবাকে শিশুটি হস্তান্তর করা হবে। ইতিমধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছে।পরে শিশুটির বিষয়ে সমাজসেবা কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেবেন।

-রাফি/-

Facebook Comments Box

Posted ১১:৫২ পিএম | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯

The Daily Sarod |