শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নবীনগরে পৌর মেয়র পদে জয়ী আ’লীগ প্রার্থী(ভিডিও)

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 12:38 am

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নির্বাচনের বেসরকারীভাবে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিব শংকার দাস নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে।

পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। ৯টি ওয়ার্ডে ১২টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩৬ হাজার ৭৬৪ ভোট। নৌকা মনোনীত প্রার্থী ছিলেন সাবেক পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী মাঈন উদ্দিন মাইনু। এড.শিব শংকর দাস পেয়েছেন ৬৭২৫ ভোট তার নিকটতম প্রতিদ্ধন্দি প্রার্থী মেয়র মাঈন উদ্দিন মাইনু ভোট পেয়েছেন ৪২২০। নবীনগর পৌরসভার ভোটাররা এবার প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট প্রয়োগ করেছে।

এছাড়া নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী মোঃ শাহাবুদ্দিন ধানের শীর্ষ প্রতীকে ২১৭৮ভোট, জাতীয়পার্টির প্রার্থী মোঃ আবু জাহের লাঙ্গল প্রতীকে ১২৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ নারকেল গাছ প্রতীকে ২৫৫ ভোট, বসির আহমেদ সরকার কম্পিউটার প্রতীকে ৩৭৫২ ভোট, মোঃ ইসহাক চামচ প্রতীকে ১২৬ ভোট, মোঃ জায়েদ প্যারিন রেল ইঞ্জিন প্রতীকে ২৬৬ ভোট, মোঃ পারভেজ হোসেন হ্যাঙ্গার প্রতীকে ২০১৫ভোট, মোঃ মনির হোসেন ইস্ত্রি প্রতীকে ২১০০ভোট ও মলাই মিয়া জগ প্রতীকে ১১৮০ ভোট পেয়েছেন।

এর আগে সোমবার সকাল ৯টা হতে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে সর্বমোট ১২টি ভোটকেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। নবীনগর পৌরসভার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৬হাজার ৭৬৪ জন। এরমধ্যে ১৭হাজার ৯৪০ জন পুরুষ ও ১৮ হাজার ৮২৪ জন মহিলা ভোটার রয়েছে।

নির্বাচনে ১১জন মেয়র প্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

১৯৯৯ সনে প্রতিষ্ঠার পর এই পৌরসভায় আওয়ামীলীগের কেউ আগে মেয়র পদে জয় লাভ করতে পারেনি। ২০০৩ সালে জানুয়ারি থেকে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো: মলাই মিয়া। ২০১৪ সালের পৌরসভার প্রথম নির্বাচনে জয় লাভ করেন বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দিন মাইনু। জনপ্রিয়তা থাকার পরেও এবার নির্বাচনে মাঈন উদ্দিন মাইনুকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়নি। ফলে মাইনু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। ফলে শেষ পর্যন্ত মেয়র পদে লড়াই হয় স্বতন্ত্র প্রার্থী মাইনু ও আওয়ামীলীগ প্রার্থী শিব শংকরের মধ্যে।

এছাড়াও পৌরসভার কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আবু হানিফ, ২নং ওয়ার্ডে আবু তাহের, ৩নং ওয়ার্ডে গণি চান মকসুদ, ৪নং ওয়ার্ডে আবু সাঈদ, ৫নং ওয়ার্ডে নুরুজ্জামান, ৬নং ওয়ার্ডে মামুন মিয়া, ৭নং ওয়ার্ডে শ্যামল মিয়া, ৮নং ওয়ার্ডে যদু ঋষি ও ৯নং ওয়ার্ডে ডাঃ জসিম উদ্দিন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।

-রাফি/-

Facebook Comments Box

Posted ১২:৩৮ এএম | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯

The Daily Sarod |