শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে প্রতিবন্ধী নারীকে পালাক্রমে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১২ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 2:38 am

বিজয়নগরে প্রতিবন্ধী নারীকে পালাক্রমে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মানসিক প্রতিবন্ধী নারীকে পালাক্রমে ধর্ষণ মামলায় ২নং আসামী জসিম মিয়া (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার বিকেলে উপজেলার হরষপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত নূর ইসলাম খানের ছেলে।

র‍্যাব-১৪ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ সেপ্টেম্বর তারিখ সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন হরষপুর এলাকার ভারসাম্যহীন এক নারীকে আসামীগণ গণধর্ষণ করেন। এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। উক্ত ঘটনার পর ওই নারীর বোনের মেয়ে বাদী হয়ে জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার মামলার ২নং আসামী জসিম মিয়াকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৩০ এএম | শনিবার, ১২ অক্টোবর ২০১৯

The Daily Sarod |