স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:07 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির নেতা ও বিশিষ্ট ঠিকাদার রেজুওয়ান আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……রাজিউন)।
বৃহস্পতিবার বেলা ৩ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৭) বছর। পূর্বভাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিতন মিয়ার ৬ ছেলে ২ মেয়ের মাধ্যে তিনি ছিলেন সবার বড়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে নাসিরনগরের সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার ছোট ভাই কেন্দ্রীয় জাতীয় কৃষক পার্টির নির্বাহী কমিটির সদস্য শাহানুল করিম গরীবুল্লাহ সেলিম মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে জানান, মরহুমের নামাজের জানাজা শুক্রবার সকাল ১১ টার সময় নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে ও বাদ জুমা নামাজ শেষে ভূবন নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। তাই তার বড় ভাই মরহুম রেজোওয়ান আহমেদের নামাজে জানাজায় অংশগ্রহনের জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।
Posted ৭:০১ পিএম | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya