স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 5:25 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী লিটন মিয়া(৩৫)কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কাউতুলী থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। সে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বরের দানা মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, ২০১০ সালে ১০০বোতল ফেন্সিডিল সহ সদর মডেল থানা পুলিশ লিটনকে আটক করে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছিল। ওই মামলায় সে জামিনে বের হয়ে আসে। মামলার রায়ে তাকে বিজ্ঞ আদালত ১০বছরের সশ্রম কারাদণ্ড দেন। আদালতের রায়ের পর লিটন পলাতক ছিল।
বৃহস্পতিবার দুপুরে সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী নিয়ামত উল্লাহ শহরের কাউতুলীতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৫:২৫ পিএম | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya