শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় বন বিভাগের দুই কর্মচারী নিহত(ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 4:27 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় দোলন সরকার (৩৬) ও রাজিব চৌধুরী(৩৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দোলন সরকার গাজীপুর সদর থানার হাইলপুর এলাকার আব্দুল জলিল সরকারের ছেলে ও রাজিব চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের শহীদ চৌধুরীর ছেলে।

তারা দুইজন ব্রাহ্মণবাড়িয়া বন বিভাগ কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াসউদ্দিন জানান, সকালে মোটরসাইকেল যোগে দোলন সরকার ও রাজিব চৌধুরী জেলা সদর থেকে বিশ্বরোডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘাটুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দোলন সরকার মারা যায়। গুরুতর আহত রাজিব চৌধুরীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যায়।

Facebook Comments Box

Posted ৪:২৭ পিএম | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯

The Daily Sarod |