শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নবীনগরে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ে ছাই হলো চাচা-ভাতিজা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৯ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:35 pm

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে চাচা-ভাতিজা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাচারীপাড়া মসজিদ সংলগ্ন একটি চায়ের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানে থাকা হাজী বাচ্চু মিয়ার ছেলে আলমগীর(১৯) ও তার ভাই শাহ আলম মিয়ার ছেলে বাবু মিয়া(১৮) এর করুণ মৃত্যু হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, শাহ আলম মিয়ার চায়ের দোকানে তার ছেলে বাবু ও ভাই আলমগীর ঘুমিয়ে ছিল। মধ্যরাতে এই চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দেখে মসজিদের মাইকে জানালে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হলে ততক্ষণে দোকানটি পুড়ে ছাই হয়ে যায় এবং এর ভেতরে থাকা দুই যুবকের মর্মাতিক মৃত্যু হয়।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনার তদন্ত চলছে। নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি রনোজিত।

Facebook Comments Box

Posted ৬:৪৭ পিএম | বুধবার, ০৯ অক্টোবর ২০১৯

The Daily Sarod |