শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ ওলামালীগ সভাপতি আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৯ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 6:44 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ ওলামালীগ সভাপতি আটক

হ্মণবাড়িয়া সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ ও মাদকসহ মনির খান (৪৭) নামে জেলা ওলামালীগ পরিচয় দানকারী এক ব্যক্তি ও তার সহযোগী মো. মাসুদ উল্লাকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত সদর উপজেলার ভাদঘুর এলাকার একটি ট্রাভেল এজেন্সিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফদরের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড প্রদান করে।

আটক মনির ভাদুঘর এলাকার শফিকুল ইসলামের ছেলে ও মাসুদ একই এলাকার মো. সানাউল্লার ছেলে। মনির নিজেকে একজন পীর ও জেলা ওলামা লীগের সভাপতির পরিচয় দিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করতেন বলে জানা গেছে।
এনএসআইয়ের ব্রাহ্মণবড়িয়া জেলার উপ-পরিচালক মো. আবু নায়হান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. শরীফুল ইসলাম এ অভিযানে নেতৃত্বে দেন।

তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাদঘুর এলাকার গ্লোবাল ভিশন ট্রাভেল এজেন্সির অফিসে এনএসআই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দুটি কিরিচ, একটি রামদা, দুই পিস ইয়াবা ট্যাবলেট, একশ গ্রাম গাঁজা, এক বোতল মদ, ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ ভণ্ড পীর মনির খান ও তার সহযোগী মাসুদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন আটক দুইজনকে তিন মাস করে কারাদণ্ড দেন।

Facebook Comments Box

Posted ৬:৪৪ পিএম | বুধবার, ০৯ অক্টোবর ২০১৯

The Daily Sarod |