স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০২ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 8:03 pm
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে মাদক পাচারকালে দুই সহোদরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ৪৬ বোতল ফেন্সিডিল ও ৫০ বোতল স্কাফ উদ্ধার করা হয়।
বুধবার সন্ধ্যায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সময় সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটকরা হলেন, উপজেলার কামালমোড়া এলাকার আবন মিয়ার দুই সন্তান মোঃ আপেল (২৬) ও মোঃ পাপেল (১৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার খাটিংগা (দক্ষিণপাড়া মোড়) জনৈক খলিল মিয়ার বাড়ির সামনে থেকে আপেল ও পাপেলকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৬ বোতল ফেন্সিডিল ও ৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৮:০৩ পিএম | বুধবার, ০২ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya