শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া কৃষকদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 6:40 pm

ব্রাহ্মণবাড়িয়া কৃষকদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারে এই পরিচিত সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক তকদির হোসেন মোঃ জসিম।

জেলা কৃষকদলের আহবায়ক নাসির উদ্দিন হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন ও স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী।

সভায় কৃষকদলের জেলার ৯টি উপজেলা ও পৌর কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করে পরিচয় হন।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, নতুন করা কমিটি তাদের কাজ দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে। সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে কৃষক দল অগ্রণী ভূমিকা রাখতে হবে।

Facebook Comments Box

Posted ৬:৪০ পিএম | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯

The Daily Sarod |