সদর উপজেলা আ’লীগের কমিটি গঠনে মোকতাদির চৌধুরীর নেতৃত্বে সাবজেক্ট কমিটিকে দায়িত্ব

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : ৯:৪৯ অপরাহ্ণ

সদর উপজেলা আ’লীগের কমিটি গঠনে মোকতাদির চৌধুরীর নেতৃত্বে সাবজেক্ট কমিটিকে দায়িত্ব

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযােদ্ধা র আ ম উবায়দুল মােকতাদির চৌধুরী এমপির নেতৃত্বে সাবজেক্ট কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে।

সােমবার সদর উপজলা আওয়ামীলীগের সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে সন্ধ্যায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলর অধিবেশনে উপস্থিত কাউন্সিলরগণ সর্বসম্মতভাবে এ দায়িত্ব প্রদান করেন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগে সভাপতি,কেদ্রীয় আওয়ামীলীগের নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযাদ্ধা র আ ম উবায়দুল মােকতাদির চৌধুরী এমপি।

জেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক বীর মুক্তিযােদ্ধা আল মামুন সরকারের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগে সহ-সভাপতি তাজ মােহাম্মদ ইয়াছিন,হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল,যুগ্ম-সম্পাদক মঈনউদ্দিন মঈন,গােলাম মহিউদ্দিন খান খােকন,সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খােকন,উপ-দপ্তর সম্পাদক মাে.মনির হােসেন,সদর উপজেলার বিদায়ী সভাপতি হাবিবুল্লাহ বাহার,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এসময় বক্তাগণ সদর উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন সদর আসনের এমপি কেদ্রীয় আওয়ামীলীগ নেতা জননেতা উবায়দুল মােকতাদির চৌধুরীর উপর দায়িত্ব অর্পণের প্রস্তাব করলে উপস্থিত সকল কাউন্সিলরগণ দাঁড়িয়ে বারবার শ্লােগান দিয়ে সম্মতি প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ৯:৪৯ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯

dainiksarod |