শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযান চলবে-আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 12:23 am

দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযান চলবে-আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের সীমানার মধ্যে যেখানে অবৈধভাবে ক্যাসিনো প্রতিষ্ঠা করা হয়েছে সেখানেই এ অভিযান চলবে। দুর্নীতিবাজ যে কোনো দলেরই হোক না কেনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেবেন। সেজন্য প্রথমেই যারা আমাদের দলে দুর্নীতি করছিল তাদেরকে ধরছি। এরপরে যারা অন্য দলের দুর্নীতি করছে তাদেরকেও ধরা হবে। দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন সেটি চলবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স। যারা অপরাধে জড়িত তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে।

শুক্রবার সকালের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে স্বেচ্ছায় রক্তদানকারী একটি সংগঠনের আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি দুর্নীতিবাজদের দল। তাদের চেয়ারম্যান (খালেদা জিয়া) এতিমের টাকা চোর। এতিমের টাকা চুরি করার জন্য তাকে জেল দেয়া হয়েছে। আর সিনিয়র কো-চেয়ারম্যান (তারেক রহমান) একজন দুর্নীতিবাজ, মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত এবং মুচলেকা দেয়া অপরাধী। তিনি মুচলেকা দিয়ে বলেছেন আমি অপরাধী, আমাকে মাফ করে দিয়ে বিদেশে পাঠিয়ে দেন।

আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:৫৭ পিএম | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |