শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আশুগঞ্জে বৃদ্ধার মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:08 pm

আশুগঞ্জে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুর থেকে আনোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার আশুগঞ্জ খাদ্যগুদাম সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ারা বেগমের বাড়ি আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

নিহত আনোয়ারা বেগমের ছেলে রবিউল বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান তার মা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। সকালে এলাকাবাসী তার মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান তিনি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয় আনোয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি আমরা তদন্ত করছি। দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০৮ পিএম | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |