স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 9:50 pm
ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা(অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থানী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন, পুলিশ সুপার আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির প্রমুখ।
টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা থেকে একটি করে দল ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একটি দল সহ মোট ১০টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ২৪ সেপ্টেম্বর বিকেলে ফাইনাল খেলার মাধ্যমে এই প্রতিযোগিতা সমাপনী হবে।
উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনূর্ধ্ব-১৭) গ্রুপে আখাউড়া উপজেলাকে ২-৩ গোলে আশুগঞ্জ উপজেলা পরাজিত করে। অপর খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা(অনূর্ধ্ব-১৭) গ্রুপে আখাউড়া উপজেলাকে ০-৩ গোলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরাজিত করে।
Posted ৯:৫০ পিএম | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya