শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সরাইলে হত দরিদ্রের ৩০০ কেজি সরকারি চাল জব্দ

সরাইল সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:29 pm

সরাইলে হত দরিদ্রের ৩০০ কেজি সরকারি চাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ গত বুধবার রাত ১১ টার দিকে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের আজহার উদ্দিনের বসতবাড়ি থেকে ৩০০ কেজি ওজনের ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে। এ সময় পুলিশ ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

তাঁরা হলেন তৌহিদ মিয়া (৫০), মাসুদ মিয়া (৪৫), সাইফুর রহমান (৪৫), রাজন মিয়া (২১) ও শাকিল মিয়া (২০)। তাঁরা সবাই দেওয়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সরাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোপী মোহন সরকার বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৪ এর বি ধারায় বৃহস্পতিবার মামলা দায়ের করেছেন। মামলায় ৭ জনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা রয়েছে আরও ৩/৪ জন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকার ভার্নারেবল গ্রুপ ডেভলাপমেন্ট (ভিজিডি) কর্মসূচির আওতায় পল্লি অঞ্চলের হত দরিদ্র নারীদের মাঝে দুই বছরের জন্য প্রতি মাসে ৩০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করে আসছেন। এ জন্য প্রতি নারীকে ইউনিয়ন পরিষদে প্রতিমাসে ২০০ টাকা করে সঞ্চয় জমা রাখতে হয়। যা তাঁরা ২৪ মাস পর ফেরৎ পাবেন। তবে গত জুন মাস থেকে চাল বিতরণ বন্ধ ছিল। উপজেলার শাহজাদাপুর ইউয়িনের ১৫৭ জন হত দরিদ্র নারী এ কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছেন। গত বুধবার থেকে ওই ইউনিয়নে তিন মাসের চাল এক সাথে বিতরণ শুরু হয়। বুধবার রাতে পুলিশ যে চাল জব্দ করেছে তা এ ভিজিডির চাল বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘আমার এখানে যথাযথ প্রক্রিয়ায় হতদরিদ্র নারীদের মাঝে চাল বিতরণ হচ্ছে। এখান থেকে চাল নিয়ে কেউ তাঁদের প্রয়োজনে বিক্রি করে থাকলে আমাদের কিছুই করার থাকে না। আমার এখানে চাল বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।’

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা বলেন,‘যেহেতু বিপুল পরিমাণ সরকারি চাল এক সাথে স্বচ্ছল ব্যক্তিদের অধিনে পাওয়া গেছে তাই, ওই ইউপি চেয়ারম্যান, ইউপির সচিব গাজী সিরাজুল ইসলাম ও সংশ্লিষ্ট টেক কর্মকর্তা (উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা) কাজী আবদুল মোমেনকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাঁদেরকে জবাব দিতে বলা হয়েছে। উপযুক্ত জবার দিতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |