শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

শুক্রবার শুরু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:17 pm

শুক্রবার শুরু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট

ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা(অনূর্ধ্ব-১৭) উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।

এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।

তিনি তার বক্তব্যে বলেন, জেলার ৯টি উপজেলা থেকে একটি করে দল ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একটি দল সহ মোট ১০টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ১৩ সেপ্টেম্বর বিকালে খেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থানী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ২৪ সেপ্টেম্বর বিকেলে ফাইনাল খেলার মাধ্যমে এই প্রতিযোগিতা সমাপনী হবে। প্রতিযোগিতায় অন্যান্যদের সাথে জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:১৭ পিএম | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |