স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 9:26 pm
জিটিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক জহির রায়হানের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান জিল্লুর রহমান।
এতে বক্তব্য রাখেন বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন সরকার,বাইশমৌজা বাজার কমিটির সভাপতি হাজি আরিজ মিয়া, বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজি ধন মিয়া, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ইউনিয়ন প্রবীন আওয়ামীলীগ নেতা অলি আহমেদ, জহির রায়হানের ছোট ভাই মাজহারুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন,স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে তাকে মিথ্যা খুনের মামলায় জড়ানো হয়েছে। এই মামলা থেকে জহির রায়হানকে অব্যাহতি প্রদান করে মুক্তি দেওয়ার দাবী জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের জোড়া খুনের মামলায় গত ৬ সেপ্টেম্বর শহরের কাউতলি এলাকা থেকে জহির রায়হানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। তিনি ওই মামলার ৯৩ নম্বর আসামি।
Posted ৭:৫৮ পিএম | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya