শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নাসিরনগরে চাচাতাে ভাইকে ফাঁসাতে পাহাড়াদারকে খুন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:31 pm

নাসিরনগরে চাচাতাে ভাইকে ফাঁসাতে পাহাড়াদারকে খুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষ চাচাতাে ভাইকে ফাঁসাতে গিয়ে রুবেল মিয়া(২০)এক পাহারাদারকে খুন করা হয়েছে।এঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ফাদাউক ইউনিয়নের রসুলপুর রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানাে হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়,উপজেলার রসুলপুর রাজনগর গ্রামের মটু মিয়ার বাড়িতে সকালে বেড়াতে যায় একই গ্রামের মৃত আবদুল হকের ছেলে রুবেল মিয়া। মটু মিয়ার চাচাতাে ভাই শহীদ মিয়ার মেয়ে আকলিমা বেগম রুবেল মিয়াকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে তাকে ধারালাে অস্ত্র দিয়ে হত্যা করে শহীদ মিয়ার লােকজন ঘন্টাখানেক পর মন্টু মিয়ার বাড়ির পাশে জমিতে রুবেলের লাশ ফেলে যাওয়ার সময় মন্টু মিয়ার ছেলের বউ ইয়াসমিন আক্তার দেখে চিৎকার করলে তার স্বামী জাবেদ মিয়া ও শাশুড়ি দেড় গিয়ে শহীদ মিয়ার মেয়ে আকলিমা ও ফিরু মিয়াকে আটক করে।এসময় অন্যরা পালিয়ে যায়। পর তাদেরকে পুলিশ সাের্পদ করে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, প্রতিপক্ষ মন্টু মিয়াকে ফাঁসাতে গিয়ে তার চাচাতা ভাই শহীদ মিয়ার পরিবারের লােকজন রুবেলকে ধারালাে অস্ত্র দিয়ে খুন করে।এ ঘটনায় আকলিমা(১২) ও ফিরু মিয়া(১৫)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল প্ররণ করা হয়েছে।এ রিপাের্ট লেখা পর্যন্ত হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Facebook Comments Box

Posted ৯:২৮ পিএম | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |